
একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ, ভর্তি ফি সর্বোচ্চ ৮৫০০ টাকা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (Class 11/HSC) ভর্তির জন্য নতুন নীতিমালা ও ফি নির্ধারণের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট ২০২৬) প্রকাশিত চূড়ান্ত নির্দেশনামূলক বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে একাদশ শ্রেণিতে ভর্তির সেশন চার্জ ও ভর্তি ফি সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের অবস্থান (মেট্রোপলিটন, জেলা বা উপজেলা), এমপিওভুক্ত কিংবা নন-এমপিও কাঠামো এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে এই ফি সুনির্দিষ্ট করা হয়েছে (HSC Admission 2026-27 Policy Update)।

বিপুল ইয়াবাসহ যাত্রাবাড়ীতে মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (মঙ্গলবার,৬ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম-ওয়াজ কুরুনী ওরফে সাকিব (২২)।

রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি বলেছেন, 'নগরবাসীর স্বাভাবিক চলাচলের কথা চিন্তা করে রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে।' আজ (বুধবার, ৮ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাব, স্যামন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।