ঢাকা-মেট্রোপলিটন-পুলিশ
২৬ মার্চ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন; ডিএমপির ট্রাফিক নির্দেশনা

২৬ মার্চ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন; ডিএমপির ট্রাফিক নির্দেশনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) রাজধানী ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে অনুষ্ঠান এবং মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেয়া হবে।

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে মোটরযান ওয়ার্কশপে ডিএমপির অভিযান

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে মোটরযান ওয়ার্কশপে ডিএমপির অভিযান

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীর মিরপুরে কয়েকটি মোটরযান ওয়ার্কশপে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে গাবতলী বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। এসময় সড়কপথে চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণেরও হুঁশিয়ারি দেন ডিআইজি আনিসুর রহমান।

ঈদযাত্রায় ঢাকার প্রবেশমুখে পার্কিং ও যাত্রী ওঠানামা নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় ঢাকার প্রবেশমুখে পার্কিং ও যাত্রী ওঠানামা নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

ঈদকে সামনে রেখে ঢাকা থেকে বের হওয়ার প্রবেশ মুখে কোনো ধরনের পার্কিং এবং যাত্রীদের ওঠানামা করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। একইসঙ্গে বাস টার্মিনালগুলোতে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ (শুক্রবার, ১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

উৎসবমুখর-নিরাপদ ঈদ উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: ডিএমপি

উৎসবমুখর-নিরাপদ ঈদ উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: ডিএমপি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখা, ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায়সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১১ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

সংসদের প্রথম অধিবেশনে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত ডিএমপির নির্দেশনা

সংসদের প্রথম অধিবেশনে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত ডিএমপির নির্দেশনা

জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামীকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬)। আজ (বুধবার, ১১ মার্চ) অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ

সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ

আগামীকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (বুধবার, ১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ঈদে অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না— ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

ঈদে অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না— ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সরওয়ার। একইসঙ্গে বাস টার্মিনালগুলোতে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ (সোমবার, ৯ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

রমজানে নিরাপত্তা, দ্রব্যমূল্য ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে ডিএমপির সমন্বয় সভা

রমজানে নিরাপত্তা, দ্রব্যমূল্য ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে ডিএমপির সমন্বয় সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীতে ব্যাংক ও শপিং মলের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বেলা ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বিপিএম-সেবা।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। ডিএমপি কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে চালু হয়েছে ডিএমপির এস্কর্ট সেবা

নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে চালু হয়েছে ডিএমপির এস্কর্ট সেবা

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এস্কর্ট সেবা চালু করেছে। সাধারণত বছরের এসময় ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পায় বলে এ সেবা চালু করা হয়েছে বলে জানানো হয়।

শবে বরাত উপলক্ষে আতশবাজি ও বিস্ফোরক বিক্রি-ব্যবহার নিষিদ্ধ

শবে বরাত উপলক্ষে আতশবাজি ও বিস্ফোরক বিক্রি-ব্যবহার নিষিদ্ধ

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো, মশাল ও গ্যাস বেলুনসহ বিস্ফোরক দ্রব্যের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।