
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের
ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যকে চরম ‘অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। অতি দ্রুত এ মন্তব্য প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ইবি শিক্ষক আসমা হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ ঢাবি সাদা দলের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের শুভেচ্ছা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

ঢাবি শিক্ষক ড. জিনাত হুদাকে গ্রেপ্তারের দাবি ঢাবি সাদা দলের
২৪ এর গণহত্যায় ইন্ধনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জিনাত হুদাকে গ্রেপ্তারের দাবি করেছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ঢাবি সাদা দল।