হাসিনাকে ধরে-বেঁধে আনতে চায় সরকার; গণমাধ্যমে বক্তব্য প্রচার করলে ব্যবস্থা
প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা
আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।