তাফসির মাহফিল থেকে ৬৫ নারী পকেটমারকে আটক করেছে ডিবি
রাজশাহীতে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। আজ (শনিবার, ২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও আরএমপি ডিবি প্রধান গাজিউর রহমান।