ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ; চোখ হারালেন আইনজীবী
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে একচোখের দৃষ্টি হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজবী। গত সোমবার (২২ জুন) দিবাগত মাধ্যরাতে আশুগঞ্জর উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আঘাতের পর অস্ত্রোপচার করেও শ্যামলের চোখ রক্ষা করা যায়নি।