
বিশ্বকাপে ব্যর্থতায় একে একে বিদায় নিচ্ছেন কোচরা
বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গেই চলছে কোচ বিদায়ের গল্প। আটলান্টিক পাড়ে বিশ্বকাপ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আট হেডকোচ নিজ নিজ দলের দায়িত্ব ছেড়েছেন। কেউ কেউ সরাসরি কোচিং ক্যারিয়ারেরই ইতি টেনেছেন এই বিশ্বকাপ দিয়ে। আবার কেউ আছেন বিদায় নেয়ার অপেক্ষায়।

রাতে নির্ভার জার্মানদের প্রতিপক্ষ ইকুয়েডর; গ্রুপসেরা হতে নেদারল্যান্ডসের সামনে বাধা তিউনিশিয়া
বিশ্বকাপে রাতে মাঠে নামছে দুই ইউরোপিয়ান জায়ান্ট জার্মানি ও নেদারল্যান্ডস। ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়েই নক আউট পর্বে পা রাখতে চায় নাগেলসম্যানের শিষ্যরা। অন্যদিকে তিউনিশিয়ার বিপক্ষেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভার্জিল ভ্যান ডাইক বাহিনী। জার্মানি ও ইকুয়েডর মুখোমুখি হবে আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) রাত ২টায়, অন্যদিকে শুক্রবার ভোর পাঁচটায় মুখোমুখি হবে তিউনিশিয়া ও নেদারল্যান্ডস।

বিশ্বকাপের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে হারিয়ে গোল উৎসবে মেতেছে সুইডেন
বিশ্বকাপে গ্রুপ পর্বের ১ম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে রীতিমতো গোল উৎসবে মাতে ইউরোপের দল সুইডেন। আক্রমণাত্মক ফুটবল, দারুণ সমন্বয় আর প্রতিপক্ষকে ছাড় না দেওয়ার মনোভাবে শত ভাগ সফল হয় তারা। সুইডিশদের গোল উৎসবে হতাশায় ডুবে তিউনিশিয়া।

নেপাল থেকে ৫ বছরের জন্য জলবিদ্যুৎ আমদানির অনুমোদন
নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার, যার প্রতি ইউনিটের খরচ ৮ টাকা ১৭ পয়সা। নেপালকে দিতে হবে প্রতি ইউনিট ৬.৪০ মার্কিন ডলার। ভারত হয়ে ঐ বিদ্যুৎ আসবে বলে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে দিতে হবে ইউনিট প্রতি ০.০৫৯ রুপি। ভারতকে ট্রান্সমিশন খরচও দিতে হবে। তবে খরচ নির্ধারিত হয়নি। এই প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নতুন আঞ্চলিক জোট গঠনে তিউনিশিয়া, আলজেরিয়া ও লিবিয়ার মধ্যে বৈঠক
তিউনিশিয়া নতুন আঞ্চলিক জোট গঠনে রাজধানী তিউনিসে আলজেরিয়া ও লিবিয়ার সাথে প্রথম পরামর্শ বৈঠক করেছে। তবে এতে মরক্কো কিংবা মৌরিতানিয়ার কোনো নেতা যোগ দেয়নি।

আহত কুকুর-বিড়ালকে আশ্রয়-সেবা দেয়াই যার কাজ
রাস্তা থেকে ৪ শতাধিক আহত কুকুর-বিড়াল কুড়িয়ে এনে নিজ বাড়িতে আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য নজির তৈরি করেছেন তিউনিশিয়ার নারী হুদা বাউছাদা। স্থায়ী কোন চাকরি না থাকলেও বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করে চালাচ্ছেন এসব প্রাণীদের খাবার ও চিকিৎসা খরচ। এর জন্য পরিবার ও স্বজনদের কটু কথা শুনলেও থেমে থাকেননি ৪২ বছর বয়সী এই নারী।