থাইল্যান্ড
থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম, ভিসায় লাগবে যে ২ নথি

থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম, ভিসায় লাগবে যে ২ নথি

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র থাইল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম যুক্ত হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাওয়া এই নিয়মে থাই ভিসার আবেদনকারীদের অতিরিক্ত দুটি গুরুত্বপূর্ণ সরকারি নথি জমা দিতে হবে। নথিপত্রের ঘাটতি থাকলে আবেদন সরাসরি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে থাই কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের ৩ প্রদেশে একযোগে অর্ধ-শতাধিক স্থানে আগুন ও ককটেল হামলা, আহত অন্তত ২

থাইল্যান্ডের ৩ প্রদেশে একযোগে অর্ধ-শতাধিক স্থানে আগুন ও ককটেল হামলা, আহত অন্তত ২

দক্ষিণ থাইল্যান্ডের সীমান্তবর্তী ৩ প্রদেশের অর্ধ-শতাধিক স্থানে একযোগে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জন আহত হয়েছেন।

থাইল্যান্ডের দক্ষিণে অর্ধশতাধিক সমন্বিত হামলা; আহত ২

থাইল্যান্ডের দক্ষিণে অর্ধশতাধিক সমন্বিত হামলা; আহত ২

থাইল্যান্ডের অশান্ত দক্ষিণাঞ্চলে গতকাল (শনিবার, ২২ আগস্ট) রাতে অর্ধশতাধিক সমন্বিত অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। চার ঘণ্টার এই তাণ্ডবে অন্তত দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পুড়িয়ে দেয়া হয়েছে স্থানীয় সরকারি দপ্তর ও গাড়িসহ বিভিন্ন স্থাপনা। দেশটির সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড (আইএসওসি) ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিক্রির পথে হামজার ক্লাব লেস্টার সিটি; সম্ভাব্য মূল্য ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি

বিক্রির পথে হামজার ক্লাব লেস্টার সিটি; সম্ভাব্য মূল্য ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি

হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি এবার হাতবদলের পথে। ১৬ বছরের সম্পর্কের ইতি টেনে ক্লাবটি বিক্রির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান কিং পাওয়ার। সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি।

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, শিগগিরই হতে পারে চুক্তি

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, শিগগিরই হতে পারে চুক্তি

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। দেশটির নির্মাণ, কৃষি ও হালাল ফ্যাক্টরিসহ বিভিন্ন খাতে কর্মী সংকট কাটাতে বাংলাদেশকে পঞ্চম দেশ হিসেবে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করতে চায় থাই সরকার।

স্কুলে বন্দুক হামলার পর থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র কেনার লাইসেন্স স্থগিত

স্কুলে বন্দুক হামলার পর থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র কেনার লাইসেন্স স্থগিত

ব্যাংককের কাছে একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের গুলিতে ৯ জন নিহত হওয়ার ঘটনায় আগ্নেয়াস্ত্র কেনার সব ধরনের লাইসেন্স স্থগিত করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) এই ঘোষণা দিয়ে তিনি জানান, বর্তমানে বহাল থাকা লাইসেন্সগুলোও পর্যালোচনা করা হবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা; আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা আনছে দেশটি

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা; আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা আনছে দেশটি

থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলায় হতাহতের জেরে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের ওপর জোর দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। অর্থাৎ জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহন সীমিত করার জন্য আইন প্রবর্তনের পরিকল্পনা করছেন তিনি। আর নতুন এই আইনে শুধু কর্তব্যরত সরকারি কর্মকর্তাদেরই অস্ত্র বহনের অনুমতি দেয়া হবে বললেন থাই প্রধানমন্ত্রী। এদিকে বন্দুক হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী।

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় নিহত ৬, আহত অন্তত ১৫

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় নিহত ৬, আহত অন্তত ১৫

থাইল্যান্ডের ননথাবুড়িতে একটি মাধ্যমিক স্কুলে ৯ম শ্রেণির শিক্ষার্থীর বন্দুক হামলায় ৫ শিক্ষকসহ প্রাণ গেছে ৬ জনের। আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে হামলাকারী নিজেই আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, স্কুলে বন্দুক হামলার আগে নিজের দাদা-দাদিকেও হত্যা করে ওই শিক্ষার্থী। চাঞ্চল্যকর এই হামলায় গভীর শোক জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত করেছে পুলিশ।

দায়িত্ব নেয়ার পর প্রথম থাইল্যান্ড সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

দায়িত্ব নেয়ার পর প্রথম থাইল্যান্ড সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

জান্তা প্রধান থেকে নির্বাচিত সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং।

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আজ (শুক্রবার, ২৪ জুলাই) দুপুর ১২ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা; নিহত ৫ নিরাপত্তাকর্মী

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা; নিহত ৫ নিরাপত্তাকর্মী

থাইল্যান্ডের অস্থির দক্ষিণাঞ্চলে একটি সড়কপাশের নিরাপত্তা চৌকিতে হামলায় পাঁচজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ ছয়জন বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আন্তঃদেশিয় সংগঠিত অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি

আন্তঃদেশিয় সংগঠিত অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি

স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশিয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।