নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স: দ্বিতীয় ম্যাচে জয় পেলো বাংলাদেশ ‘এ’ দল

বাংলাদেশ ও থাইল্যান্ড দলের অধিনায়কের হাত মেলানোর মুহূর্ত
ক্রিকেট
এখন মাঠে
0

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। থাইল্যান্ডকে বাংলাদেশের নারীরা হারিয়েছে ৩ উইকেটে।

ব্যাংককে টস জিতে শুরুতে ব্যাটিং নেমে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে পারেনি থাইল্যান্ড। নাথাকান চানথাম, নান্নাপাট ছাড়া দুইয়ের ঘর পার করতে পারেনি কোনো ব্যাটারই। তাতে থাইল্যান্ড পূজি গড়ে ১০৩ রানের।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই থাই বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ১১ রানেই হারায় ৩ উইকেট। তবে এক প্রান্ত আগলে রাখা শামিমা সুলতানার সঙ্গী হয়ে দলের বিপদে হাল ধরেন লতা মন্ডল।

আরও পড়ুন:

শামিমাকে আউট করে বাংলাদেশের জয়ের দিকে এগিয়ে যাওয়ার গতি আবারও থামানোর চেষ্টা করে থাইল্যান্ড। তবে শেষের দিকে ফারজানা ইয়াসমিনের ব্যক্তিগত ২৩ এবং আউট হওয়ার আগে স্কোরবোর্ডে লতার যোগ করা ৩০ রানেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।

এই জয়ে পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা, থাইল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এসএইচ