
আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায় ১৮ ঘণ্টার মালয়েশিয়ার সফর শেষে তিনি চীন সফরে গেছেন। মালয়েশিয়া সরকারকে এক বার্তায় তিনি এই কৃতজ্ঞতা জানান। আজ (মঙ্গলবার, ২৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২২ জুন) মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।

ভারী বর্ষণে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি
শীত মৌসুমে অনাকাঙ্ক্ষিত ভারী বর্ষণের কারণে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাইল্যান্ডে প্রাণ গেছে ৮ জনের। ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশের অন্তত ৭ লাখ বাসিন্দা। গেলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা কবলিত মালয়েশিয়ার ৮ অঞ্চলে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা।