ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা: ইউরোপের সামগ্রিক নিরাপত্তায় নজর দেয়ার আহ্বান পুতিনের
ইউক্রেন যুদ্ধ অবসানের ভবিষ্যৎ আলোচনায় উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোটা ইউরোপের সামগ্রিক নিরাপত্তা কাঠামোর ওপর জোর দেয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।