রংপুরে দম্পতি ও দুই সন্তান হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী-সন্তানদের খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ২৩ আগস্ট) বেলা ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের।