দৌলতপুরে যুবদলের চার নেতাকে শোকজ
মানিকগঞ্জের দৌলতপুরে দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের চার ইউনিয়ন পর্যায়ের নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।