দিলীপ-ঘোষ

সমালোচনা করলেই বাংলাদেশে পাঠানোর হুমকি দিলীপ ঘোষের
পশ্চিমবঙ্গে পুলিশের কথিত ‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন তুললেই বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে গণতন্ত্র স্থায়ী হয় না বলেও মন্তব্য করেছেন তিনি।

ককরোচ পার্টির আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়ালো ছয় রাজ্যে
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গসহ অন্তত ছয় রাজ্যে। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা—নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতায় মিছিল করেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ অবশ্য দাবি করছেন, এর আগেও ভারতকে বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কা বানানোর ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও সিজেপি’র সমর্থনে বিক্ষোভ হয়েছে মহারাষ্ট্র ও চন্ডিগড়ে।