অস্ট্রেলিয়ায় সুদের হার ১৮ বছরের মধ্যে সর্বোচ্চে
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং অব্যাহত মূল্যস্ফীতির চাপের কারণে নীতি সুদের হার বাড়িয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার ব্যাংকটি সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ করেছে। এতে দেশটিতে সুদের হার গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।