সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির একজন শাহেদ আহম্মেদ (৩৬)। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। চার বছর ধরে সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি।