রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল। তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। আজ (রোববার, ১৫ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।