দুদক
ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদক

ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদক

মশক নিধন কার্যক্রমে ওষুধ ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সমন্বয়ে উপসহকারী পরিচালক হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত একটি টিম অভিযান পরিচালনা করে।

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ; এবার দুদকের অভিযান

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ; এবার দুদকের অভিযান

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় এবার খতিয়ে দেখতে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) দুদক টাঙ্গাইলের কার্যালয় থেকে সেতুটিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

দালালের ‘বিশেষ সংকেতে’ সাড়া দিলেই দ্রুত মেলে পাসপোর্ট!

দালালের ‘বিশেষ সংকেতে’ সাড়া দিলেই দ্রুত মেলে পাসপোর্ট!

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই অভিযান চালানো হয়।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

করোনাকালে স্বাস্থ্য খাতের সরঞ্জাম ও সেবা কেনাকাটায় ১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিরুদ্ধে ‘বাড়তি অর্থ আদায়ের’ প্রাথমিক তথ্য পেয়েছে দুদক

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিরুদ্ধে ‘বাড়তি অর্থ আদায়ের’ প্রাথমিক তথ্য পেয়েছে দুদক

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হার্টের রিংয়ের অতিরিক্ত দাম ও রোগীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। হাসপাতালে অভিযান শেষে এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের কথা জানায় দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ।

বিএফআইইউ’র কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইলো দুদক

বিএফআইইউ’র কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইলো দুদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাড়তি অর্থ আদায়ের অভিযোগে নগর ভবনে দুদকের অভিযান

বাড়তি অর্থ আদায়ের অভিযোগে নগর ভবনে দুদকের অভিযান

ভেজাল কীটনাশক সরবরাহ ও বর্জ্য সংগ্রহে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদক। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সংস্থাটির একটি এনফোর্স টিমের নগর ভবনে অভিযান শুরু করে।

চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ

চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে ১১ হাজার কোটি টাকা পাচারের দুদকের অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘দুদকের সংস্কার না হওয়ায় প্রতিষ্ঠানটি এখনও আগের মতোই ব্যবহৃত হচ্ছে।’

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

নতুন করে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য; পাশাপাশি টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে আবারও অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নগদের সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দের আদেশ

নগদের সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দের আদেশ

দুদকের আবেদনে নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নামে থাকা ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক শাহজাহান মিরাজের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

‘রোগী’ সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

‘রোগী’ সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে নানা অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের দল এ অভিযান চালায়।

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজমুল আলম। তিনি বর্তমানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) যুগ্ম সচিব ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।