আজ থেকে আবারও রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেয়া বিশেষ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) থেকে আবার রাত আটটার মধ্যে দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধের নিয়ম কার্যকর হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় দোকানপাট খোলা রাখার সময় কমলো দুই ঘণ্টা।