
রঙের উৎসবে রঙিন দেশ: আজ দোল পূর্ণিমা ও হোলি উৎসব
আবিরের রাঙা রঙে আজ সেজেছে প্রকৃতি ও মানুষের মন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ও আনন্দময় ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা (Dol Purnima) বা হোলি উৎসব (Holi Festival) আজ (মঙ্গলবার, ৩ মার্চ) সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। এই উৎসবটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্মরণ এবং বসন্তের আগমনী বার্তা হিসেবে 'দোলযাত্রা' (Dol Jatra) নামেও সমধিক পরিচিত।

আগামীকাল দোল পূর্ণিমা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আগামীকাল। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’ নামেও পরিচিত।

দোল পূর্ণিমা উপলক্ষে ৩ মার্চ ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
দোল পূর্ণিমা উপলক্ষে আগামী মঙ্গলবার (৩ মার্চ) সাতক্ষীরার ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জয়পুরহাটে গরু-মহিষ-ঘোড়ার মেলা
দোল উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের গোপিনাথপুরে বসেছে গরু, মহিষ আর ঘোড়ার মেলা। বাহারি ঘোড়া, সেই সাথে মহিষ ও গরুর বেচাকেনা চলে এ মেলায়। পনেরো দিনের গ্রামীণ মেলায় প্রথম পাঁচদিন চলে গরু, মহিষ আর ঘোড়ার এই বেচাকেনা। পরের দশদিন চলে গ্রামীণ মেলা। মেলার প্রথম পর্বেই বেচাকেনা হয় প্রায় ২০ কোটি টাকা।