হরমুজ প্রণালিতে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ চায় ইরান; নতুন কর্তৃপক্ষ গঠন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে একটি নতুন ও স্থায়ী ব্যবস্থা চালুর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। গত মঙ্গলবার তেহরানের পক্ষ থেকে ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ নামে একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দেয়া হয়েছে। এই সংস্থাটি এখন থেকে বাণিজ্যিক বা সামরিক—সব ধরনের জাহাজের যাতায়াত নিয়ন্ত্রণ ও তদারকি করবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।