ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় বিনিয়োগের পথে অ্যামাজন
ভারতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ২০৩০ সালের মধ্যে ৭০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। নিজেদের কার্যক্রমে ব্যবহৃত বিদ্যুতের কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।মঙ্গলবার রাতে এ ঘোষণা দেয় অ্যামাজন। খবর এএফপির।