
জ্বালানি সংকট ও বকেয়ার চাপ: নবায়নযোগ্য শক্তিতে জোর দিচ্ছে সরকার
দেশে ১৭০০ মিলিয়ন ঘনফুট চাহিদার মধ্যে ২০০ মিলিয়ন গ্যাসের সংকট রয়েছে বলে জানিয়েছেন তিতাসের এমডি শাহনেওয়াজ পারভেজ। গতকাল (বুধবার, ২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে 'জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর' শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোসহ নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। জবাবদিহিতা নিশ্চিতে খুচরা বিদ্যুৎ বিতরণ বেসরকারি মালিকানায় দিতে চায় সরকার।

খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক দি আর্থ ও এনডিএফ বিডি বিতর্ক উৎসব অনুষ্ঠিত
নবায়নযোগ্য শক্তিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে দি আর্থ ও এনডিএফ বিডি আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে পরিবেশভিত্তিক সংগঠন ‘দ্য আর্থ’ এবং ‘এনডিএফ বিডি’।

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে নোয়াখালীতে জলবায়ু ধর্মঘট
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করার দাবিতে নোয়াখালীতে প্রতীকী জলবায়ু ধর্মঘট করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও। একশনএইড বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার ( ১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে তারা। এতে নোয়াখালীর বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।

নবায়নযোগ্য শক্তিতে সবচেয়ে এগিয়ে চীন
২০২৩ সালে নবায়নযোগ্য শক্তির সক্ষমতা ৬.৪ শতাংশ বাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে চীন। ২০২৪ সালে এই খাতকে আরও ৪ শতাংশ সম্প্রসারণের পথে এগুচ্ছে দেশটি। এরমধ্য দিয়ে শক্তি উৎপাদনে কয়লা নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে বেইজিং।