মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল আশুলিয়া, আহত এএসপি; কাভার্ডভ্যানে আগুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। আজ (সোমবার, ২ নভেম্বর) সকালে নরসিংহপুর এলাকায় বিক্ষোভে নামেন তৈরি পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।