নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুনে তদন্ত কমিটি গঠন, ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির ক্রাইমসিন

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুনে তদন্ত কমিটি গঠন, ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির ক্রাইমসিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৮৮ শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর অসুস্থ চারজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাদের একজনকে যান্ত্রিক ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেয়া হচ্ছে। এ ঘটনায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৩ শিক্ষার্থী। চিকিৎসাধীন রয়েছে ৩৫ জন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও প্রাথমিক পর্যবেক্ষণ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, আইসিইউতে ৪ শিক্ষার্থী

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, আইসিইউতে ৪ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসায় আগুনের ধোঁয়ায় ৪ শিক্ষার্থী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি হয়েছেন। এ ঘটনায় আহত অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন

সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দু’টি মোবাইলফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।

নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে প্রায় ৬০০ কাব স্কাউট। আজ (শনিবার, ৭ নভেম্বর) ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশসদস্যের রগ কেটে দেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশসদস্যের রগ কেটে দেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা আবুল কালাম নামের এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বুধবার, ৪ নভেম্বর) রাতে শহরের ১ নম্বর বাবুরাইল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রমিকরা ধ্বংসাত্মক কাজে না জড়ালে কোনো ব্যবস্থা নেয়া হবে না: নারায়ণগঞ্জের ডিসি

শ্রমিকরা ধ্বংসাত্মক কাজে না জড়ালে কোনো ব্যবস্থা নেয়া হবে না: নারায়ণগঞ্জের ডিসি

বেতন বৃদ্ধির দাবিতে টানা তিন দিনের বিক্ষোভের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: দেড় হাজার অজ্ঞাতনামা আসামি, গ্রেপ্তার ৮

ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: দেড় হাজার অজ্ঞাতনামা আসামি, গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের টানা দু’দিনের কর্মবিরতি ও বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) ও আজ (বুধবার, ৪ নভেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাঠেরপুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ; লিংক রোড অবরোধের চেষ্টা

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ; লিংক রোড অবরোধের চেষ্টা

মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ (বুধবার, ৪ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় শ্রমিকরা সড়কে জড়ো হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করেন। এসময় পুলিশের বাধার মুখে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২ বছর পর গ্রেপ্তার

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২ বছর পর গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গতকাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) রাত নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের জমায়েত, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের জমায়েত, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকদের ছত্রভঙ্গ করতে শতাধিক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশের দাবি, উসকানিদাতারা বিভিন্ন কারখানার শ্রমিকদের জড়ো করে প্রায় ১০ হাজার শ্রমিককে সড়কে নামায়। এসময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ আহত হন। এ ঘটনায় ৪ থেকে ৫ জন আন্দোলনকারীকে আটকের কথা জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।