নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের হটলাইন ‘১০২’ প্রচারণা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ সভা
অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা গ্রহণ এবং অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ‘১০২’-এর প্রচারণা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।