
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৭ সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৭-এর পূর্ণাঙ্গ সময়সূচি ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে (U19 Womens T20 World Cup 2027 fixture PDF download)। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে ১৬টি দেশের অংশগ্রহণে এই মেগা ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ঘরের মাঠে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ(ICC Under 19 Women T20 World Cup 2027 Schedule)।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচসহ দেখে নিন কবে কার খেলা
ছেলেদের বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ক্রিকেট বিশ্বে নতুন জোয়ার নিয়ে এলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি (Women's T20 World Cup Schedule)। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আনুষ্ঠানিকভাবে এই মেগা ইভেন্টের সময়সূচি ঘোষণা করেছে। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাচ্ছে ১২ দলের এই লড়াই।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড অর্থপুরস্কার
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) এই প্রাইজমানি প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।