নাসীরুদ্দীন--পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস জানিয়েছেন, ১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ তায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি—এই দোয়া করি।’ আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা আব্বাস।

শেখ হাসিনার রায় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: নাসীরুদ্দীন পাটওয়ারী
শেখ হাসিনার রায় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ (রোববার, ১৬ নভেম্বর) রাতে জাতীয় যুবশক্তির কার্যালয়ে এনসিপি নেতা সারজিস আলমের মনোনয়ন ফরম সংগ্রহের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।