মানিকগঞ্জে খেজুরের কাঁচা রসে নিপাহ ভাইরাসের ঝুঁকি বাড়ছে
দেশের ৬৪ জেলার মধ্যে এরইমধ্যে ৩৫ জেলায় শনাক্ত হয়েছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস। আইইডিসিআর বলছে; ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ এবং মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। তবে রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জেও নিপাহ ভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি, এ অঞ্চলে তবু বিক্রি হচ্ছে কাঁচা রস।