নির্বাচন
সংসদের প্রথম দিন থেকেই গণভোটের রায়কে অস্বীকার করে আসছে বিএনপি: হামিদুর রহমান আযাদ

সংসদের প্রথম দিন থেকেই গণভোটের রায়কে অস্বীকার করে আসছে বিএনপি: হামিদুর রহমান আযাদ

বর্তমান সরকার সংসদের প্রথম দিন থেকেই গণভোটের রায়কে অস্বীকার করে আসছে বলে মন্তব্য করেছেন, ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।

বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

শেখ হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে। একেবারে শূন্য হাতে। হাসিনা এই দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল।’ আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া জানালেন ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া জানালেন ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে। নির্বাচনটি সংসদ অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) বেলা ১১টায় সংসদ ভবনে এই প্রস্তুতিমূলক সভা শুরু হয়।

বেলা ১১টায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা

বেলা ১১টায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে এ সভা।

বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে: গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনে জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে বিএনপি সরকার বদ্ধপরিকর।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী: হামিদুর রহমান আযাদ

রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী: হামিদুর রহমান আযাদ

রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় মুখ্য নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা ফিরিয়ে আনতেই ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

কে হচ্ছেন রাষ্ট্রপতি?

কে হচ্ছেন রাষ্ট্রপতি?

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি।

ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫

ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫

দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। এ হিসাবের অন্তর্ভুক্ত আছেন ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতরা। এ ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে কমিশন: ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে কমিশন: ইসি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। এ বিষয়ে আজ আলোচনায় বসবে ইসি। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ একথা জানান।