
জানুয়ারিতে স্থানীয় নির্বাচন করতে চায় ইসি: আনোয়ারুল ইসলাম
নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বচন করতে চায়। নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ
২০২৭ সালের ৬ জুনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে সকল ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে: ইসি আনোয়ারুল
স্থানীয় সরকার নির্বাচনে সকল ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। বডি অন ক্যামেরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর মুভমেন্টও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি: গয়েশ্বর
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে- এমন অভিযোগ এনেছে জামায়াতে ইসলামী। এ অভিযোগের জবাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতাদের ডেকে রাষ্ট্রপতি মনোনয়নের সিদ্ধান্ত জানিয়েছেন, সেখানে কোনো বৈঠক হয়নি।

সংসদের চিঠি ছাড়া গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নয়: ইসি
জামায়াতে ইসলামীর চিঠির ভিত্তিতে নয়, জাতীয় সংসদ থেকে চিঠি পেলেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমালেন মাছউদ।

রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক ধারায় পরিচালিত হতে যাচ্ছে: ইসি আনোয়ারুল
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক ধারায় পরিচালিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ (সোমবার, ১৬ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ইউএনডিপি ও ইসির যৌথ অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিগগিরই সিটি করপোরেশন নির্বাচন হবে: ইসি মাছউদ
শিগগিরই সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আজ (রোববার, ১ মার্চ) রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

মোহামেডানে নির্বাচন: ১৭ পদে ৩৬ মনোনয়ন বিক্রি, সভাপতি পদে ৪
পাঁচ বছর পর আবারও উত্তাপ ছড়াচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। মনোনয়নপত্র বিতরণের শেষ দিনেই জমে উঠেছে হিসেব-নিকেশ। ১৭ পদের বিপরীতে বিক্রি হয়েছে ৩৬টি মনোনয়নপত্র, সভাপতি পদেই চার প্রার্থী। তাহলে কি সমঝোতা, নাকি ফিরছে ব্যালটের লড়াই?

তড়িঘড়ি নয়, নিয়ম মেনেই গেজেট প্রকাশ হয়েছে: ইসি আনোয়ারুল
তড়িঘড়ি করে নয় নিয়ম মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রাপ্ত ফলের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সিইসির শপথ পড়ানোর বিষয়ে এখনো চিঠি এসে পৌঁছায়নি: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সংসদ সদস্যদের সিইসি এ এম এম নাসির উদ্দীনের শপথ পড়ানোর বিষয়ে এখনো চিঠি এসে পৌঁছায়নি। চিঠি আজ আসতে পারে বলেও জানান তিনি। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় এ তথ্য জানানো হয়।

জাতিকে দেয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি: সিইসি
জাতিকে দেয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ইসির কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।