
জামায়াত দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল
জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপসের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত।

নির্বাচনি সভায় সংঘর্ষ: জামায়াত–বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ
নরসিংদী-২ (পলাশ) নির্বাচনি এলাকায় জামায়াতের নির্বাচনি সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াত ও ছাত্রশিবিরের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জামায়াত প্রার্থী মো. আমজাদ হোসাইন। তিনি আরও জানিয়েছেন, এঘটনার পর থেকে জামায়াতের ৩ জন নেতাকর্মী নিখোঁজ।