
নির্বাচনি জনসভা: আগামীকাল ফেনীতে যাচ্ছেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনীতে নির্বাচনি সমাবেশ করবেন। ফেনীর তিনটি আসনে ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের নির্বাচনি জনসভায় যোগ দিতেই ফেনী সফরে যাচ্ছেন তিনি বলে জানিয়েছে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা।

কাল ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
নির্বাচনি সমাবেশে যোগ দিতে কাল ময়মনসিংহ সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) সার্কিট হাউস মাঠের সমাবেশ সফল করতে চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা বেষ্টনি তৈরিসহ আনুষঙ্গিক সব কাজ চলছে পুরোদমে।

'চব্বিশের ৫ আগস্টের পর থেকে একটি দল বিএনপির সমালোচনা করে যাচ্ছে'
চব্বিশের ৫ আগস্টের পর থেকে একটি দল বিএনপির সমালোচনা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) কুমিল্লা সুয়াগাজী মাঠে বিএনপি আয়োজিত লাখো মানুষের উপস্থিতিতে এ নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির চেয়ারম্যান এসব কথা বলেন।

কপোতাক্ষ নদে ব্রিজ ও জয়নগর স্লুইসগেট পুনর্নির্মাণের প্রতিশ্রুতি হাবিবের
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জয়নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় মানুষের যোগাযোগ ও জীবনমান উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

আ. লীগ নির্বাচনে অংশ না নেয়ায় সবার কাছে ভোট প্রার্থনা করছি: হাবিব
সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই সবার প্রতি সম্মান জানিয়ে ভোট প্রার্থনা করছি। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াতকে ভোট দিলে দখল ও চাঁদাবাজি হয় না: ডা. তাহের
জামায়াতে ইসলামীকে ভোট দিলে মানুষের জায়গা-জমি ও সম্পদ দখলের শিকার হতে হয় না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।