নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস. ও. ঈদগাহ মাঠ সংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।