
দেশে বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক? ঝুঁকিতে ৬ কোটি বাটন ফোন
বাংলাদেশে মোবাইল যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। আগামী তিন বছরের মধ্যে দেশ থেকে ধাপে ধাপে বিদায় নিতে যাচ্ছে ২জি নেটওয়ার্ক (2G network shutdown roadmap Bangladesh)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) গৃহীত এই নতুন সিদ্ধান্তের ফলে ২০২৯ সালের পর থেকে প্রচলিত ২জি বাটন ফোন আর কাজ করবে না (2G Network Phase Out in Bangladesh)। এর ফলে দেশের নেটওয়ার্কে যুক্ত থাকা প্রায় ৬ কোটি টুজি হ্যান্ডসেট (6 crore 2G button phones in Bangladesh) পুরোপুরি অকার্যকর হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

ইন্টারনেট প্যাক নিয়ে অসন্তোষ, ব্যয় বৃদ্ধির যুক্তি অপারেটরদের
মোবাইল ইন্টারনেট এখন শুধু যোগাযোগ নয়, পড়াশোনা, অফিস কিংবা বিনোদনেরও বড় মাধ্যম। সম্প্রতি মোবাইল ডাটা প্যাকের দাম ও মেয়াদ নিয়ে বাড়ছে গ্রাহকের অসন্তোষ। অপারেটররা বলছে, উন্নত নেটওয়ার্ক ও সেবার মান ধরে রাখতে ব্যয় বাড়ছে।

বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল-প্লে সেবার উদ্বোধন
দেশে প্রথমবারের মতো বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উদ্যোগে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটরের (এমভিএনও) মাধ্যমে আনলিমিটেড ট্রিপল-প্লে সেবা চালু করা হয়েছে।

‘বাই দ্যা নেটওয়ার্ক’-এর সঙ্গে যুক্ত হলো বিজ্ঞাপনী সংস্থা ‘পপ ফাইভ’
মাত্র আট মাস হলো যাত্রা শুরু করেছে বাংলাদেশি ক্রিয়েটিভ অ্যাডভারটাইজিং এজেন্সি ‘পপ ফাইভ’। ব্যতিক্রমী চিন্তা ও পারপাজ ড্রিভেন কাজের মাধ্যমে তারা চেষ্টা করছে নতুন কিছু করতে। তরুণ এই বিজ্ঞাপনী সংস্থা এবার যুক্ত হলো গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটিভ এজেন্সি নেটওয়ার্ক ‘বাই দ্যা নেটওয়ার্ক’ (বিটিএন)-এর সঙ্গে।

নাসিমের বিরুদ্ধে আইজিপি ও ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন জিনাত রিজওয়ানা নামে এক যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী। এ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

পর্যটন খাতকে নেটওয়ার্কের মধ্যে আনতে হবে: ব্যারিস্টার ফুয়াদ
পর্যটন খাতকে একটি নেটওয়ার্ক এর মধ্যে আনতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ (শনিবার, ২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমার বাংলাদেশ পার্টি আয়োজিত পরিবেশ -বান্ধব পর্যটন খাত বিনির্মাণে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিটিআরসির মনিটরিংয়ে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সাইট
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের সাইটসমূহের সার্বিক অবস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানানো হয়েছে। আজ ( মঙ্গলবার, ২৮ মে) বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।