
নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা
মোদি–বালেন বৈঠক
নেপালের বন্যায় বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ১৫ হাজার কোটি ভারতীয় রুপির (২৪ হাজার কোটি নেপালি রুপি) অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদসহ বিভিন্ন খাতে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

নতুন সম্পর্ক শুরু ও পুনর্গঠন সহায়তার আশায় ভারত সফরে বালেন্দ্র শাহ
নেপালের নতুন রাজনৈতিক প্রজন্মের প্রতিনিধি ও দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে যাচ্ছেন। ৩৬ বছর বয়সী সাবেক এই র্যাপার ও রাজনীতিবিদ দুই দিনের সফরে রোববার দিল্লিতে পৌঁছাবেন। হিমালয়কন্যার নতুন নেতৃত্বের সঙ্গে বিশাল প্রতিবেশী ভারতের প্রথম উচ্চপর্যায়ের এই বৈঠক ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন সূচনার আশা তৈরি হয়েছে। বিবিসির প্রতিবেদনে বালেন্দ্র শাহর এই সফরের গুরুত্ব ও চ্যালেঞ্জগুলো উঠে এসেছে।

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ঘোষণা ও প্রতিশ্রুতিকে বাস্তব ও কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। বিশেষ করে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি।’

মানুষের বিশ্বস্ত সঙ্গীদের সম্মানে নেপালে ‘কুকুর তিহার’
নেপালে ধর্মীয় আচার ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন হলো ঐতিহ্যবাহী ‘কুকুর তিহার’। ফুলের মালা, পূজা আর নানা আয়োজনে কুকুরদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তুলে ধরা হয় মানুষ ও প্রাণির মধ্যে নিবিড় সম্পর্ক।

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় নাগরিক
নেপালে মাউন্ট এভারেস্টের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এদিকে, মেক্সিকোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন দুইজন।

নেপালে হিমালয়ের শৃঙ্গ থেকে নামার সময় নিচে পড়ে জার্মান পর্বতারোহীর মৃত্যু
নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের একটি শৃঙ্গ থেকে নামার সময় নিচে পড়ে এক জার্মান পর্বতারোহীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৬ অক্টোকর) এ তথ্য জানিয়েছেন এক ট্রেকিং কোম্পানির কর্মকর্তা।

প্রবাসী ভোটে বাংলাদেশের অভিজ্ঞতা নিতে চায় নেপাল
বিদেশে অবস্থানরত নেপালি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত মডেল অনুসরণের পরিকল্পনা করছে নেপাল নির্বাচন কমিশন। আগামী দেড় বছরের মধ্যে অনুষ্ঠিতব্য নেপালের প্রাদেশিক নির্বাচনে পরীক্ষামূলকভাবে ‘আউট-অফ-কান্ট্রি ভোটিং’ (ওসিভি) বা প্রবাসী ভোটগ্রহণ চালু করতে চায় দেশটি।

নির্বাচন কমিশনে নেপালের প্রতিনিধি দল, চলছে বৈঠক
বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আজ (বুধবার, ৭ অক্টোবর) সকাল পৌনে এগারোটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনা; নিহত ৬, আহত ১০
নেপালের নাওয়ালপরাসি পূর্ব জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ (শনিবার, ৩ অক্টোবর ) পুলিশ এ তথ্য জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নেপালে হিমবাহ ধসে বন্যা, ৩৭ দিন পর নিখোঁজ মালয়েশীয় নাগরিক জীবিত উদ্ধার
নেপাল ও তিব্বতে আঘাত হানা ভয়াবহ বন্যার ৩৭ দিন পর নিখোঁজ এক মালয়েশীয় নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ইতোমধ্যে নিরাপদে নিজ দেশে ফিরে গেছেন। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন এই তথ্য জানিয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল, প্রাণহানি বেড়ে ৩০
একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। আগস্টে ভয়াবহ পাহাড়ি ঢলের ক্ষত সামলিয়ে উঠার আগেই নতুন করে বন্যার কবলে পড়েছে দেশটি। এক সপ্তাহের বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। দুর্ভোগে বন্যা কবলিত প্রায় দুই হাজার পরিবার, ক্ষতিগ্রস্ত প্রায় আড়াইশ ঘরবাড়ি। পাহাড়ে আটকা পড়া হেলিকপ্টার পর্যটকদের দিয়ে উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে নেপালের পর্যটন খাত। এদিকে, ইউরোপে রেকর্ড তাপমাত্রায় চলতি বছরে সুইজারল্যান্ডের হিমবাহের ৫ শতাংশ বরফ গলে গেছে।

এশিয়ায় বন্যা-ভূমিধসে শতাধিক মৃত্যু; শুধু ভারতেই প্রাণহানি ৮১
ভারত, নেপাল, থাইল্যান্ড ও মিয়ানমারে বন্যা- ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে একশো ছাড়িয়েছে। কেবল ভারতের উত্তরপ্রদেশেই প্রাণ গেছে ৮১ জনের। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যটির দুই হাজারেরও বেশি ঘরবাড়ি, নষ্ট হয়েছে ৮১ হেক্টর ফসলি জমি। আজও (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে। এদিকে নেপালে বন্যাকবলিত অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করেছে কর্তৃপক্ষ। আর ব্যাংকক বিমানবন্দরে লাগেজ অব্যবস্থাপনায় বাতিল হয়েছে আরও আট ফ্লাইট।