টিকা না নেয়ার প্রবণতা থেকে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
টিকা না নেয়ার প্রবণতা থেকে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে পঞ্চগড়ের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।