পঞ্চম-প্রাথমিক-শিক্ষা-উন্নয়ন-কর্মসূচি
ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক, কবে? কীভাবে মিলবে

ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক, কবে? কীভাবে মিলবে

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে বিরাট উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ৪১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে বিশাল কলেবরের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-5) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। চলতি বছরের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এই কর্মসূচির আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে যুক্ত করতে একটি করে ট্যাব দেওয়া হবে (One teacher one tablet project Bangladesh-Primary school teachers to get tablets PEDP-5 Bangladesh)।

১ জুলাই থেকে শুরু ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: সংসদে প্রধানমন্ত্রী

১ জুলাই থেকে শুরু ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: সংসদে প্রধানমন্ত্রী

১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।