সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন; ৫ মাস ধরে অন্ধকারে সদরপুরের চরাঞ্চল
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত চরাঞ্চলের প্রায় দেড় হাজার পরিবার পাঁচ মাসের বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় গত ৮ জুন থেকে নারিকেলবাড়িয়া ইউনিয়ন ও চর নাসিরপুর ইউনিয়নের আংশিক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।