
বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পেনে কামারা দে সেভিয়ার (সেভিল চেম্বার অব কমার্স) সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরা লিওনের সঙ্গে বৈঠক করেছেন। এসময় তিনি বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার সুযোগগুলো নিয়ে আলোচনা করেন।

জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

সিএইচওজিএম-এ নেতৃত্ব দিতে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রীর ক্ষমতা প্রদান করা হয়েছে।

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে ২৬ অক্টোবর স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্যে এক সরকারি সফর করবেন।

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া জাপানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান তিনি।

আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ফলে জ্বালানি আমদানি ও যৌথ অবকাঠামো উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে।

আলজেরিয়া পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
জ্বালানি, বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা এগিয়ে নেওয়া এবং বাংলাদেশ-আলজেরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গতকাল (মঙ্গলবার, ২০ অক্টোবর) দুই দিনের সরকারি সফরে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত্যুদণ্ডের ‘কারণ’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়— সৌদি আরবের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য পবিত্র নিয়তেই হয়। তো মৃত্যুদণ্ডের যে কারণ পেলাম, এটা যদি হয়ে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হতাশার, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি আরবে নিহত বাংলাদেশির পরিবারের সদস্যদের সাক্ষাৎ
সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার, ১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশির নাম নূরুল হক।

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শিগগিরই সৌদি আরব সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শ্রমিক রপ্তানি ও রেমিট্যান্সনির্ভর সম্পর্ক থেকে বেরিয়ে সৌদি আরবের সঙ্গে বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও ব্যবসায়িক অংশীদারত্ব বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সম্ভাব্য বিনিয়োগ তহবিল গঠনের বিষয়ে আলোচনা চলছে। জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়টিও ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ।

‘মক্কা-মদিনার সুরক্ষায় সহায়তা চাইলে পাশে থাকবে বাংলাদেশ’
মক্কা-মদিনাসহ পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, সৌদি আরব সহযোগিতা চাইলে তা দেয়া হবে।