জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য ২ বিলিয়ন ডলার প্রস্তাব প্রধানমন্ত্রীর
এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত এজেক প্লাস সামিটে জ্বালানি সংকট মোকাবিলায় প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য দুই বিলিয়ন ডলারের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় সামিটে প্রাথমিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়ে এ প্রস্তাব দিয়েছেন বলে জানান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।