মুহুরি নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ
ফেনীর পরশুরাম উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে মুহুরি নদীতে গোসল করতে নেমে মো. সাকিব নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (শনিবার, ৪ জুলাই) দুপুর একটার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা জঙ্গলঘোনা মুহুরি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।