অর্থনীতিকে গণতান্ত্রিক ও জনমুখী করতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
অর্থনীতিকে গণতান্ত্রিক ও জনমুখী করতে কাজ করে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (রোববার, ৮ নভেম্বর) জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, ওপেন ডাটা পলিসি বাস্তবায়নের মাধ্যমে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে, অতীতের অসত্য তথ্য নির্মূলসহ পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের ওপর জোর দেন বক্তারা।