আমি কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতে: তাসনিম জারা
ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, অনেকে ভাবছেন নির্বাচন শেষ হলেই হয়তো আমি যুক্তরাজ্যে ফিরে যাব। আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই মাটিতে, আমার কাজও এখানে। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ‘নির্বাচন পরবর্তী কিছু ভাবনা’ বিষয়ে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।