পরীক্ষা
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। সড়ক দুর্ঘটনা কমানো, মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

শোকের মাঝেই প্রিয়জনের পরিচয় শনাক্তের অপেক্ষা

শোকের মাঝেই প্রিয়জনের পরিচয় শনাক্তের অপেক্ষা

ফিরে আসবেন না আর প্রিয়জন। নিয়তির এই নিষ্ঠুরতা মেনে নিতে হচ্ছে। কিন্তু মরদেহ বুঝে পাবার এই অপেক্ষা যেন আরো কঠিন। একদিকে প্রিয়জনকে হারানোর শোক, অন্যদিকে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষা ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিচয় শনাক্ত করতে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার হাসপাতালের মেডিকেল অফিসার।

‘অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষা নেয়ার কথা ভাবছে সরকার’

‘অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষা নেয়ার কথা ভাবছে সরকার’

এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনে বিশেষ উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। পাশাপাশি আগামী বছর (২০২৭ সাল) থেকে ফেল করা শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না: ছাত্রদল

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা স্থগিত, তদন্তে কমিটি গঠন

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা স্থগিত, তদন্তে কমিটি গঠন

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

একাদশে ভর্তি শুরু: শিক্ষার্থী সংকটে অস্তিত্বের লড়াইয়ে অনেক কলেজ

একাদশে ভর্তি শুরু: শিক্ষার্থী সংকটে অস্তিত্বের লড়াইয়ে অনেক কলেজ

শুরু হয়েছে উচ্চমাধ্যমিক কলেজে ভর্তি কার্যক্রম। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার ৪৭৩টি কলেজে আসন ২ লাখ ৬৩ হাজারের বেশি। পাশ করা শিক্ষার্থীর তুলনায় কলেজে আসন ১ লাখ ৬৮ হাজারের বেশি। তাই এবারের একাদশ শ্রেণির ভর্তি অনেক কলেজের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার পরীক্ষাও হতে যাচ্ছে।

শিক্ষায় এআই: বাড়ছে নির্ভরতা, কমছে নিজে শেখার সক্ষমতা

শিক্ষায় এআই: বাড়ছে নির্ভরতা, কমছে নিজে শেখার সক্ষমতা

শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের কার্যকর শিখন প্রক্রিয়া বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। প্রযুক্তিটির কারণে শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক দ্রুত গৃহকাজ শেষ করতে পারলেও পরীক্ষার খাতায় তাদের ফলাফল আশঙ্কাজনক হারে খারাপ হচ্ছে। সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি আন্তর্জাতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

কাল শুরু বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা, অংশ নিচ্ছেন প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী

কাল শুরু বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা, অংশ নিচ্ছেন প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU)-এর অধীনে পরিচালিত বিএ (BA) ও বিএসএস (BSS) পরীক্ষা-২০২৫ আগামীকাল ২১ আগস্ট (শুক্রবার) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে (BOU BA BSS Exam 2025)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও রুটিন বাউবির অফিশিয়াল ওয়েবসাইট bou.ac.bd-এ পাওয়া যাবে।

এসএসসিতে অকৃতকার্য হয়ে কুষ্টিয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা!

এসএসসিতে অকৃতকার্য হয়ে কুষ্টিয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা!

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তানিয়া জাহান (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (সোমবার, ১০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

২০১৩ সালে গুমের শিকার সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩ শিক্ষার্থীর জন্য ১১ শিক্ষক; পাশ করলো না একজনও

৩ শিক্ষার্থীর জন্য ১১ শিক্ষক; পাশ করলো না একজনও

জামালপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এর মধ্যে ইসলামপুর উপজেলার কদমতলী ক্বারী পাড়া উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক মিলে মাত্র তিনজন পরীক্ষার্থীকে পাঠদান করিয়েও একজনকেও উত্তীর্ণ করাতে পারেননি। বাকি দুই প্রতিষ্ঠান থেকেও অংশ নেয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল (সোমবার, ১০ আগস্ট) প্রকাশিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়াও শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবেন।