
স্পেনের ঐতিহাসিক ‘টমেটো যুদ্ধ’; কীভাবে এলো এমন ঐতিহ্য
লা তোমাতিনা উৎসব
স্পেনের পূর্বাঞ্চলীয় শহর বুনিওলে আয়োজিত হলো ঐতিহ্যবাহী টমেটো ছোড়াছুড়ির উৎসব লা তোমাতিনা। আজ (বুধবার, ২৬ আগস্ট) অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় ১৬৫ টন অতিপাকা টমেটো ছুড়ে উল্লাসে মেতে ওঠেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০ হাজারের বেশি মানুষ। প্রায় এক ঘণ্টার এই লড়াইয়ে শহরের গলি ও রাস্তাঘাট লাল রঙে রঙিন হয়ে ওঠে।

পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প যার সঙ্গে সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত: পর্যটনমন্ত্রী
পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প যার সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ২-৩ শতাংশ। আমরা এ অবদানকে ৭-৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

স্পেনে বিরল সূর্যগ্রহণ ঘিরে দাবানল আতঙ্ক, মোতায়েন ৩৫ হাজার পুলিশ
আগামী ১২ আগস্ট এক বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে স্পেন। তবে এই মহাজাগতিক দৃশ্য ঘিরে আনন্দের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে দাবানল আতঙ্ক। বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে এই সূর্যগ্রহণ হতে চলায় দেশজুড়ে বিশাল পুলিশি অভিযান ও জননিরাপত্তা প্রচার শুরু করেছে স্পেন সরকার। রয়টার্সের এ তথ্য জানা গেছে।

কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জানান, কক্সবাজারের অপরিসীম পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব।

পর্যটন ও রিসোর্ট বিনিয়োগে দিগন্ত উন্মোচন ছুটি গ্রুপের
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে গত এক যুগে যে কয়েকটি দেশিয় ব্র্যান্ড ধারাবাহিকভাবে নতুন মানদণ্ড তৈরি করেছে তাদের মধ্যে ছুটি গ্রুপ অন্যতম। ২০১২ সালে গাজীপুরের সুকুন্দীতে একটি রিসোর্ট নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের পর্যটন, রিসোর্ট পরিচালনা এবং হসপিটালিটি-ভিত্তিক বিনিয়োগ খাতে একটি শক্তিশালী ও বহুমাত্রিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন, আইকনিক রেলস্টেশন পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। একইসঙ্গে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে।

টাঙ্গাইল ডিসি লেকের ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ও সৌন্দর্যের প্রতীক ডিসি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনের পর তিনি নিজেই লেকের কচুরিপানা অপসারণে অংশ নেন এবং উপস্থিত নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হন।

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী কর্মসূচি গ্রহণের উদ্যোগ
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন— প্রতিপাদ্যে আয়োজিত হবে ২০২৬ সালের পর্যটন দিবস। সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভায় তিনি এ কথা জানান।

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলছে বৃহস্পতিবার
সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উন্নতি এবং সার্বিক পরিবেশ স্বাভাবিক হওয়ায় আগামীকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) থেকে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু
আগামী ৭ আগস্ট ঢাকা-রিয়াদ সরাসরি দৈনিক ফ্লাইট চালুর আগে আজ থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু করেছে রিয়াদ এয়ার। এর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।

রাজধানীতে শুরু হলো ৩ দিনব্যাপী হাউজবোট ফেয়ার
দেশের জলভিত্তিক পর্যটনের বিকাশ এবং হাওর অঞ্চলের পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ২য় বাংলাদেশ হাউজবোট ফেয়ার ২০২৬।