কুয়াকাটা পর্যটন কার্নিভালে রিমার্ক-হারল্যানের বিউটি আয়োজন
টানা ছুটি ও দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল ঘিরে উৎসবের আমেজে প্রস্তুত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। বর্ণিল এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে রিমার্ক-হারল্যান। নান্দনিক স্টল, ব্যতিক্রমী ফটো বুথ এবং জনপ্রিয় বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের পণ্যের সমাহার নিয়ে পর্যটকদের সামনে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি।