৩০ নভেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি: বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর ফলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম চালু করা যাবে।