পহেলা-ফাল্গুন
বসন্ত ও ভালোবাসার দ্বৈত আনন্দ: দ্রোহ, ঐতিহ্য আর নবজাগরণের ফাগুন আজ

বসন্ত ও ভালোবাসার দ্বৈত আনন্দ: দ্রোহ, ঐতিহ্য আর নবজাগরণের ফাগুন আজ

প্রকৃতিতে আজ নবপ্রাণের স্পন্দন (New life cycle)। শীতের রিক্ততা ঝেড়ে কচি পাতার সবুজ আর আগুনরাঙা শিমুল-পলাশের শোভায় প্রকৃতি আজ গেয়ে উঠছে জীবনের জয়গান। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি), পহেলা ফাল্গুন (Pohela Falgun)। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস (Valentine's Day) হওয়ায় বাঙালির প্রাণের এই উৎসবে যুক্ত হয়েছে অনন্য এক বৈশ্বিক মাত্রা। ইট-পাথরের ধূসর নগরীর যান্ত্রিকতা ছাপিয়ে আজ রাজপথ দখল করেছে বাসন্তী রং, আর বাতাসে ভাসছে বসন্তের দখিনা সমীরণ। বসন্তের আবাহন আর ভালোবাসার উষ্ণতা মিশে আজ একাকার।

বসন্ত ও ভোটে একাকার নাগরিক উচ্ছ্বাস

বসন্ত ও ভোটে একাকার নাগরিক উচ্ছ্বাস

আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সঙ্গে, ভালোবাসা দিবস। এবারের এ বসন্ত শুধু প্রকৃতির রঙেই নয়, ছাপ ফেলেছে নাগরিক জীবনের আরেক উপলক্ষ্য ভোট আনন্দেও। যেখানে, প্রত্যাশা, আলোচনা ও অংশগ্রহণে বিভোর ছিল দেশবাসী।

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে জমজমাট শাহবাগের ফুল বাজার

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে জমজমাট শাহবাগের ফুল বাজার

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে জমজমাট শাহবাগের পাইকারি ও খুচরা ফুলের বাজার। সারা রাতই দূরদূরান্ত থেকে আসেন অনেকে, প্রিয়জনের জন্য কিনে নেন প্রিয় ফুল। তারা বলছেন, বসন্ত দিনে প্রিয়জনের প্রতি ভালোবাসা নিবেদনে ফুলের বিকল্প নেই। এদিকে, এবার চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। যদিও একুশে ফেব্রুয়ারি ঘিরে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের।

ফুলচাষে ব্যস্ত সিংগাইরের কৃষকরা, আড়াই কোটি টাকার ফুল বিক্রির আশা

ফুলচাষে ব্যস্ত সিংগাইরের কৃষকরা, আড়াই কোটি টাকার ফুল বিক্রির আশা

প্রকৃতিতে বসন্তের আগমন। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস সামনে। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ এই তিনটি দিনকে ঘিরে দেশের ফুলের বাজারে লেগেছে ব্যস্ততা। চাহিদাও বেড়েছে কয়েকগুণ। আর এই চাহিদার একটি অংশ পূরণ করছেন মানিকগঞ্জের সিংগাইরের ফুলচাষিরা।

বসন্ত-ভালোবাসায় রঙিন ঢাকা বিশ্ববিদ্যালয়

বসন্ত-ভালোবাসায় রঙিন ঢাকা বিশ্ববিদ্যালয়

শহরজুড়ে আজ উৎসবের রঙ। বসন্ত-ভালোবাসায় আরও রঙিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাল্গুনের প্রভাতে চারুকলার বকুলতলায় বসে নাচ-গানের আসর। জীর্ণ পাতার মতো সব না পাওয়াকে পেছনে ফেলে সুন্দর এক বাংলাদেশের প্রত্যাশা উৎসবে সামিল প্রতিটি মানুষ।

ভালোবাসা দিবস ঘিরে বেড়েছে ফুলের বিক্রি

ভালোবাসা দিবস ঘিরে বেড়েছে ফুলের বিক্রি

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ব্যবসা বেড়েছে ফুলের দোকানে। উৎসব ঘিরে রাজধানীতে অন্তত ২০ কোটি টাকা আয়ের আশা ব্যবসায়ীদের।

ফাল্গুনের উৎসবের ছাপ অর্থনীতিতে

ফাল্গুনের উৎসবের ছাপ অর্থনীতিতে

শীতের রুক্ষতা মুছে প্রকৃতি সেজেছে নতুন রূপে। গাছে গাছে কচি পাতা আর ফুল জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। বেশ কয়েক বছর আগেও ফাল্গুন শুধু প্রকৃতিতেই তার ছাপ ফেলতো। তবে দিন যত গড়াচ্ছে তত দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নে ভূমিকা রাখছে ফাল্গুন। মানুষের মাথাপিছু আয় বাড়াই এর মূল কারণ বলছেন অর্থনীতিবিদরা।

যশোরে অজানা রোগে আক্রান্ত গোলাপের বাগান

যশোরে অজানা রোগে আক্রান্ত গোলাপের বাগান

যশোরের গদখালিতে অজানা রোগে মারা যাচ্ছে গোলাপ গাছ। এতে লোকসানের শঙ্কায় কৃষক।