হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।